The Editors
৩ আগস্ট ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের ভেন্যু ও সময় প্রকাশ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ও কোথায়

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে।

৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। প্রতিদিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়)।
১৯ দিনের এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ হবে। তবে ব্যতিক্রম একটি দিন—১৫ সেপ্টেম্বর, যেখানে দুটি ম্যাচ একদিনেই অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান, ম্যাচ শুরু স্থানীয় সময় ৪:৩০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৬টা)। দ্বিতীয় ম্যাচে খেলবে শ্রীলঙ্কা ও হংকং, শুরু রাত ৮টায়। ফলে ম্যাচ দুটির কিছু অংশ একে অপরের সঙ্গে ওভারল্যাপ করবে।

বাংলাদেশের প্রথম পর্বের ম্যাচসূচি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

গ্রুপ পর্ব শেষে যদি ভারত ও পাকিস্তান গ্রুপের শীর্ষ দুই দল হয়, তাহলে সুপার ফোর পর্বে তারা আবার মুখোমুখি হবে ২১ সেপ্টেম্বর। ভারতের বাকি সুপার ফোর ম্যাচগুলোর তারিখ নির্ভর করবে তাদের গ্রুপে অবস্থানের ওপর।

এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর, দুবাইয়ে।

পুরুষদের এশিয়া কাপ ২০২৫: সম্পূর্ণ সূচি (টি-টোয়েন্টি ফরম্যাট)

আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত
ভেন্যু: দুবাই ও আবুধাবি
সময়সূচি: ৯ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর ২০২৫
ম্যাচ শুরু: স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ৮টা)

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর – আফগানিস্তান বনাম হংকং (আবুধাবি)
১০ সেপ্টেম্বর – ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
১১ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম হংকং (আবুধাবি)
১২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান (দুবাই)
১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (আবুধাবি)
১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
১৫ সেপ্টেম্বর –ইউএই বনাম ওমান (আবুধাবি)
শ্রীলঙ্কা বনাম হংকং (দুবাই)
১৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৭ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
১৮ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান (আবুধাবি)

সুপার ফোর পর্ব

২০ সেপ্টেম্বর – বি১ বনাম বি২ (দুবাই)
২১ সেপ্টেম্বর – এ১ বনাম এ২ (দুবাই)
২৩ সেপ্টেম্বর – এ২ বনাম বি১ (আবুধাবি)
২৪ সেপ্টেম্বর – এ১ বনাম বি২ (দুবাই)
২৫ সেপ্টেম্বর – এ২ বনাম বি২ (দুবাই)
২৬ সেপ্টেম্বর – এ১ বনাম বি১ (দুবাই)

ফাইনাল

২৮ সেপ্টেম্বর – ফাইনাল (দুবাই)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705