বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ আগস্ট ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হলেন যারা

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং খুলনা-১১৫৫) এবং ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: নং খুলনা-১১৫৯) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: নং খুলনা-১১৫৫) সভাপতি নির্বাচিত হয়েছেন হারান চন্দ্র ঘোষ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ হারুনার রশিদ।

অপরদিকে, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: নং খুলনা-১১৫৯) নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মোঃ এরশাদ আলী সভাপতি এবং সিংহ প্রতীক নিয়ে তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত প্রকাশিত ফলাফল অনুযায়ী, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে হারান চন্দ্র ঘোষ ৫১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৭ ভোট। এ পদে অপর দুই প্রার্থী আব্দুর রশিদ চশমা প্রতীকে ৩৭ ভোট এবং ফরহাদ হোসেন ৫ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি হারুনার রশিদ তুহিন টেবিল ফ্যান প্রতীকে ৫৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম গরুর গাড়ি প্রতীকে ৪৩৬ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে হারুন অর রশিদ হারিকেন প্রতীকে ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ আলম হরিণপ্রতিকে ৩৭৮ ভোট পেয়েছেন।

সহ সাধারণ সম্পাদক পদে সিরাজ মোল্লা টিউবওয়েল প্রতীকে ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম বাঘ প্রতীকে ৪৪৬ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে শওকত আলী কাপ পিরিচ প্রতীকে ৬৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদুর রহমান রাজু খেজুর গাছ প্রতীক নিয়ে ৩৮৫ ভোট পেয়েছেন.।

কোষাধ্যক্ষ পদে হাফিজুল ইসলাম কবুতর প্রতিকে ৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজিত কুমার মিঠু শাপলা প্রতীকে ১৬০ ভোট পেয়েছেন।

প্রচার সম্পাদক পদে মনসুর আলী গাজী ফ্রিজ প্রতীকে ৫৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাকিব হোসেন মাইক প্রতীকে ৪৯৬ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে মো. আসাদুল ইসলাম মোরগ প্রতীকে ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াসিন আলী প্রজাপতি প্রতীকে ৪৯৭ ভোট পেয়েছেন।

সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল কাশেম কলস প্রতীকে ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদেক আলী গাজী মই প্রতীকে ৪৬৫ ভোট পেয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম উদ্দিন বল প্রতীকে ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হযরত আলী তালগাছ প্রতীকে ৩৪৩ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে কামরুজ্জামান হুক প্রতীকে ৭৮২ ভোট, রাকিবুল হাসান হারুন গোলাপ ফুল প্রতীকে ৭০৬ ভোট, আব্দুস সাত্তার পটো ৬৩৫ ভোট এবং আলতাফ হোসেন পানির বোতল প্রতীকে ৬০৮ ভোট নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: নং খুলনা-১১৫৯) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে এরশাদ আলী আনারস প্রতীকে ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হামিদ ঘোড়া প্রতীকে ৪৩০ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে নজরুল ইসলাম টিয়া পাখি প্রতীকে ৬২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিজুর রহমান উড়োজাহাজ প্রতীকে ৪৮০ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম সিংহ প্রতীকে ১০৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আরিজুল ইসলাম হাঁস-প্রতিকে ৬৭ ভোট পেয়েছেন ।

সহ-সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (২) হাতপাখা প্রতীকে ১০৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম(১) ঘুড়ি প্রতীকে মাত্র ৯৫ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে খাদেমুল ইসলাম ট্রাক্টর প্রতীকে ৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুতুবউদ্দিন গাজী টেবিল প্রতীকে ৫৫৪ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম খরগোশ প্রতীকে ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল আমিন হোসেন জগ প্রতীকে ৩৮৪ ভোট পেয়েছেন।

প্রচার সম্পাদক পদে সেলিম মোল্লা কমলালেবু প্রতীকে ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারিমুল ইসলাম কাঁঠাল প্রতীকে ১১৯ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে ইয়াসিন আলী সিলিং ফ্যান প্রতীক নিয়ে ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম দোয়েল পাখি প্রতীকে ৪৯৭ ভোট পেয়েছেন।

সমাজকল্যাণ সম্পাদক পদে আমির হামজা ঈগল প্রতীকে ৮০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম পদ্ম ফুল প্রতীকে ৩১৭ ভোট পেয়েছেন। তবে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আলাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আল আমিন চাকা প্রতীকে ৮৩১ ভোট, হযরত আলী মৃধা বেলচা প্রতীকে ৭৫০ ভোট, মনিরুল ইসলাম রেডিও প্রতীকে ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরাপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম ভ্যান গাড়ি প্রতীকে ৫৫ ভোট, ইমাম হোসেন তলোয়ার প্রতীকে ২২৫ ভোট এবং শরিফুল ইসলাম কুলা প্রতীকে ৩৫৬ ভোট পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!