The Editors
৪ আগস্ট ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিশ্চিত হয়নি গণমাধ্যমের স্বাধীনতা, মব তৈরি করে গণমাধ্যম কার্যালয়ে আতঙ্ক সৃষ্টি: টিআইবি

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের এক বছরে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, বরং ভিন্ন প্রক্রিয়ায় ও ভিন্ন উপায়ে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ফলে অবাধ তথ্য প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ : কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগস্ট ২০২৪ থেকে জুলাই ২০২৫ সময়কালে সাংবাদিক, লেখক ও মানবাধিকারকর্মীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা অব্যাহত ছিল। এ সময় ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হন, যাদের মধ্যে ২৬৬ জনকে জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলায় আসামি করা হয়েছে। দায়িত্ব পালনের সময় হামলায় তিনজন সাংবাদিক নিহত হন। এছাড়া ২৪ জনের বেশি গণমাধ্যমকর্মীকে পদচ্যুত করা হয়, ১৫০ জনের বেশি সাংবাদিক চাকরি হারান এবং ৮টি সংবাদপত্রের সম্পাদক ও ১১টি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানকে বরখাস্ত করা হয়।

টিআইবির পর্যবেক্ষণে আরও বলা হয়, সংঘবদ্ধ মব তৈরি করে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। সরকার তিন দফায় ১৬৭ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের প্রবেশ সীমাবদ্ধ করা হয় এবং ২০২২ সালের প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা সংশোধন হলেও তা কার্যকরভাবে গণমাধ্যমবান্ধব হয়নি। পাশাপাশি তথ্য কমিশনকে সক্রিয় না করা এবং তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংস্কারে সরকারের উদাসীনতা স্পষ্ট।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে টিআইবি বলেছে, কিছু ধারা সংশোধন হলেও জাতিসংঘের সুপারিশ পুরোপুরি মানা হয়নি। অনেক ক্ষেত্রে অস্পষ্ট সংজ্ঞা রয়ে গেছে, যা মতপ্রকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে আইনের অপব্যবহারের সুযোগ থাকায় অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ও নজরদারিমূলক কাঠামো গঠনের ঝুঁকি তৈরি হয়েছে।

টিআইবি আরও জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হয়নি। দপ্তরগুলোতে তথ্য গোপনের প্রবণতা এবং স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশ না করার চর্চা এখনো বহাল রয়েছে। এই পরিস্থিতিকে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষণা পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান, ফেলো মো. জুলকারনাইন, শাহজাদা এম আকরাম, ফারহানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705