বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৮ আগস্ট ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুখরালীতে রাস্তা খুড়ে ফেলে রেখেছে ঠিকাদার, চরম দুর্ভোগে এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় রাস্তা খুড়ে দীর্ঘদিন ফেলে রাখায় মরণফাঁদে পরিণত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।

সরজমিনে দেখা যায়, রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা ইট, পাশে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। বৃষ্টির পানিতে কাদা জমে চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ। ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এই ভাঙাচোরা রাস্তা দিয়ে।

স্থানীয় গৃহবধূ রহিমা খাতুন বলেন, রাস্তা দিয়ে হাঁটতে গেলেই পা ফসকে পড়ে যাচ্ছি। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না ঠিকমতো। রাস্তার কাজ শুরু করে ফেলে রেখে গেছে, এখন দেখার কেউ নেই।

একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাতের অন্ধকারে মানুষ একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষের কাছে বলেছি কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয় নি ।

এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার প্রশাসক মাসরুবা ফেরদৌস বলেন, সম্প্রতি টানা বৃষ্টির কারণে কুখরালী এলাকার রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই পুনরায় কাজ শুরু হবে। আমরা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রেখেছি। তিনি আরোও বলেন, এলাকাবাসীর কষ্ট লাঘবে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!