বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ আগস্ট ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে রাহুল-প্রিয়াঙ্কা আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রতিবাদস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে আছেন, হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।
তবে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।

আটক করে নিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সামনে রাহুল গান্ধী বলেন, বাস্তবতা হলো তারা কথা বলতে পারে না। সত্যটা দেশের সামনে। এই লড়াই রাজনৈতিক নয়। এই লড়াই সংবিধান বাঁচানোর। এই লড়াই এক মানুষ, এক ভোটের জন্য। আমরা একটি পরিষ্কার, বিশুদ্ধ ভোটার তালিকা চাই।

রাহুলের পাশাপাশি তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করেছে পুলিশ। বিহারের এসআইআর বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে প্রতিবাদ মিছিলের সময় তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

এসময় প্রিয়াঙ্কা বলেন, ওরা ভয় পেয়েছে। সরকার কাপুরুষ।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০