বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ আগস্ট ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়দলে আ’লীগ সমর্থক আব্দুল মজিদকে ওয়ার্ড বিএনপির সভাপতি করার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক আব্দুল মজিদকে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি করার প্রতিবাদে এবং যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ ও উপজেলা বিএনপির সদস্য রবিউল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের ধর্মতলা মোড়ে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রবিউল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর গাজী, পাপিয়া খাতুন, আবু হাসান, নবাব আলী প্রমুখ।

বক্তারা বলেন, বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মন্টুর হস্তক্ষেপে চিহ্নিত আওয়ামী লীগ সমর্থক আব্দুল মজিদকে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি করা হয়েছে। বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তাকিমকে আমরা ভোট না দেওয়ায় এই মজিদের নেতৃত্বে আমাদের ঘরবাড়ি ভেঙে এলাকা ছাড়া করা হয়েছিল। অথচ অবৈধ অর্থের বিনিময়ে তাকেই ওয়ার্ড সভাপতির পদ দেয়া হয়েছে। পদ পেয়েই সে গত ১১ আগস্ট তার দলবল নিয়ে পার্শ্ববর্তী আব্দুল গফুরের জমি দখল করতে যায়। জমির মালিকদের ধাওয়ায় তাঁরা এসময় পালিয়ে যায়। এরপর মন্টু তার চাঁদাবাজির অন্যতম হাতিয়ার নুরুল ইসলামকে দিয়ে যুবদল নেতা শরিফুল ইসলাম ও বিএনপি নেতা রবিউল ইসলামকে জড়িয়ে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করায়। অথচ এই নুরুল ইসলাম একজন মাদকসেবী। বক্তারা আরো বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে মন্টুর ইন্ধনে মুক্তিযোদ্ধার বাড়িসহ বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন মালামাল লুটপাট করা হয়। মন্টু বড়দল বিএনপির জন্য ক্ষতিকর, তাই তার হস্তক্ষেপে করা কমিটি বাতিল করে নতুন সার্চ কমিটির মাধ্যমে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন এবং মন্টুসহ দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বক্তব্য শেষে তিন শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে মন্টু ও নুরুল ইসলামের বিরুদ্ধে ঝাটা মিছিল বের হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০