বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে অহনা দাশ (১৪) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত অহনা দাশ ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নরেন নাথ দাশের একমাত্র মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সন্ধ্যায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের নিজ বাড়ির রান্নাঘরে চা তৈরি করতে যায় অহনা। এ সময় একটি ব্যাঙকে তাড়া করতে গিয়ে বিষধর সাপটি রান্নাঘরে প্রবেশ করে। ব্যাঙটি অহনার পায়ের উপর দিয়ে চলে গেলে সাপটি অহনার পায়ে ছোবল দেয় এবং কিছুক্ষণ পর আবারও ছোবল মারে।
তাৎক্ষণিক পরিবারের সদস্যরা স্থানীয় এক কবিরাজের শরণাপন্ন হলেও কোনো ফল মেলেনি। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা তিনদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে অহনার মৃত্যু হয়।

শনিবার দুপুরে উপজেলার পাউখালী সরকারি শ্মশানে সনাতন ধর্মীয় রীতি অনুসারে তাকে সমাধিস্থ করা হয়। অহনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১১

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১২

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৩

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৪

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৬

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৭

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৮

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৯

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

২০