বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ আগস্ট ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সংক্রান্ত পরামর্শ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সংক্রান্ত পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অ্যাওসেড ও কেয়ার বাংলাদেশের যৌথভাবে বিএমজেড অর্থায়িত ম্যাপ-সিডিআরএফআই প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেণ সাতক্ষীরা জেলা ম্যাপের যুগ্ম আহবায়ক মাধব চন্দ্র দত্ত।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিশনাল ডেপুটি ডাইরেক্টর মোঃ জামাল উদ্দিন ।

জেলা ম্যাপের সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেণ খুলনা বিভাগীয় ম্যাপের যুগ্ম আহবায়ক শিরিনা বেগম, অ্যাওসেড-এর হেড অব প্রোগ্রাম ও অপারেশন্স শংকর রঞ্জন সরকার, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, অ্যাডভোকেট নাজমুন নাহার, আবুল কালাম আজাদ, ড. দিলারা বেগম, ভারতেশ্বরী বিশ্বাস, শেখ হেদায়েত উল্লাহ, আফজাল হোসেন, অ্যাডভোকেট মুনীর উদ্দিন, শেখ আবুল কালাম, দুলাল চন্দ্র দাস, আব্দুর সালাম, নাসরিন সুলতানা, এ কে এম আবু জাফর সিদ্দিকী, জান্নাতি মৌ, শম্পা গোস্বামী, আব্দুর সাবুর বিশ্বাস, রবিউল ইসলাম, মির্জা সুলতানা, শরিফুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, শ্যামল কুমার বিশ্বাস, সুদীপ্ত বসু, মোঃ বাঘেদ, শাম্মি আক্তার কুমকুম, জয়ন্তী দাস, ইমরান সরদার, সুশান্ত মালিক, বিশ্বজিৎ মুন্ডা প্রমুখ।

এতে অ্যাওসেডের লার্নিং ও অ্যাডভোকেসি অফিসার বাহলুল আলম উপকূলীয় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত বহুমাত্রিক সংকট, প্রভাব ও প্রাসঙ্গিক বিশ্লেষণ বিষয়ক পেপার উপস্থাপন করেন।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বের জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে ৭ম। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, অস্বাভাবিক বৃষ্টিপাত, নদীভাঙন ও ঘনঘন দুর্যোগে জীবন, জীবিকা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। Centre for Climate Justice, CARE ও AOSED (২০২৪) এর তথ্য অনুসারে উপকূলীয় জনগণের ৭০.২% ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও পানির উৎসে ক্ষতি ভোগ করছে।

সাতক্ষীরায় ৪১,৭৮৮ হেক্টর জমি প্লাবিত, যার মধ্যে ১৮,৩৪০ হেক্টর ফসল নষ্ট হয়েছে। প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দি। বাগেরহাটে চিংড়ি ঘের, ধানক্ষেত ও শাকসবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি। বাঁধভাঙন ও ড্রেন অবরোধের কারণে পৌর ও গ্রামীণ এলাকা জলমগ্ন।

IPCC এর ৬ষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় চরম বৃষ্টিপাত ও সামুদ্রিক ঝড় আগামী দশকে আরও বৃদ্ধি পাবে। উপকূলীয় অঞ্চলের প্রায় ১.৫২ কোটি মানুষ ২০৫০ সালের মধ্যে বসতবাড়ি হারাতে পারে, যাদের একটি বড় অংশ শহরমুখী হয়ে দারিদ্র্য ও সামাজিক অস্থিরতার ঝুঁকিতে পড়বে।

শরণখোলা উপজেলায় মিঠা পানির সংকট এবং লবণাক্ততার মাত্রা বৃদ্ধির কারণে নারী ও শিশুরা দীর্ঘ দূরত্ব অতিক্রম করে পানি সংগ্রহ করতে বাধ্য। দুর্যোগ ও খাদ্যসংকট নারীদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। দারিদ্র্য ও জীবিকার সংকট বৃদ্ধি পেয়ে খুলনা বিভাগের দারিদ্র্য হার ২৪.৬%–এ পৌঁছেছে। সুন্দরবন এলাকা হুমকির মুখে; লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা সুন্দরবনের ইকোসিস্টেম ও স্থানীয় মৎস্যনির্ভর জনগোষ্ঠীর জীবিকাকে বিপন্ন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

২

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

৩

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৪

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৫

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৬

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৭

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৮

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৯

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১০

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১১

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১২

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১৩

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৪

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৫

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৬

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৭

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৮

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৯

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

২০