বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ আগস্ট ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালা হাসপাতালে রোগী নেওয়ার নাম করে ভ্যান চুরি

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিনব কায়দায় একটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভ্যানচালক তাছের মোল্লা (৭০) জানান, তালা হাসপাতাল থেকে দুই ব্যক্তি রোগী নেওয়ার কথা বলে তাকে ডেকে নেয়। এ সময় এক ব্যক্তি তাকে হাসপাতালের উপরে নিয়ে যায় এবং কৌশলে বলে, নিচে একটি কাগজ ফেলে এসেছি, আপনি গিয়ে নিয়ে আসুন। কাগজটি এনে অপেক্ষা করলেও আর ওই ব্যক্তির দেখা পাইনি।

পরে নিচে নেমে তিনি দেখেন ভ্যান ও মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি উধাও হয়ে গেছে।

তাছের মোল্লা বলেন, আমার সংসার চলে এই ভ্যান চালিয়ে। ভ্যানটি হারিয়ে যাওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০