বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৬ আগস্ট ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

থালাপতির মতো কেন জনতার নায়ক হতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা?

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আর সাকিব আল হাসান—এই নাম মানেই তো আবেগ, গর্ব, কিংবদন্তি। মাঠে তাদের লড়াই, ঘাম-রক্ত, অগণিত জয়—সবকিছুই বাংলাদেশ নামক ছোট দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে তাদের নিয়ে দেশের মানুষের আক্ষেপ রয়েছে আরও বেশি।

খেলার মাঠের মাশরাফী আর সাকিবের সেই নায়কোচিত চেহারা রাজনীতির মঞ্চে এসে যেন কোথায় হারিয়ে গেল। বরং তাদের নাম জড়িয়ে গেল বিতর্ক, সমালোচনা আর ক্ষমতার আঁচলে আশ্রয় নেওয়ার অভিযোগে।

অন্যদিকে, বাংলাদেশের পাশেই সীমান্তের ওপারে যেন একেবারে ভিন্ন চিত্র। দক্ষিণ ভারতের চলচ্চিত্র সুপারস্টার থালাপতি বিজয় নিজের জনপ্রিয়তাকে ভিন্নভাবে ব্যবহার করলেন। তিনি রাজনীতিতে এলেন ঠিকই; কিন্তু কারও ছায়াতলে নয়। বরং গড়লেন নিজস্ব দল—‘তামিলাগা ভেত্রি কাজহাগাম’। আরও বড় কথা, তিনি সরাসরি আওয়াজ তুললেন ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে, যাদের তিনি ফ্যাসিস্ট বলতেও পিছপা হলেন না। ফলে বিজয় আজ শুধু পর্দার নায়ক নন, বাস্তবেও হয়ে উঠেছেন জনতার নায়ক।

পার্থক্যটা কোথায়?

থালাপতির মতো কেন জনতার নায়ক হতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা?
মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প
বাংলাদেশি নেটিজেনদের আলোচনায় এই প্রশ্নটা বারবার ঘুরে আসছে—মাশরাফী কিংবা সাকিব কেন থালাপতির মতো হলেন না? কেন তারা নিজের জনপ্রিয়তাকে জনগণের পক্ষে ব্যবহার করতে পারলেন না? উত্তর খোঁজা হলে বারবারই ফিরে আসছে একটি শব্দ—মেরুদণ্ড।

বিজয় শাসকের আশ্রয়ে যাননি, গেছেন শাসকের বিরুদ্ধে। জনগণের অধিকার, সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতার স্বপ্ন—এসব নিয়ে তিনি দাঁড়িয়েছেন জনগণের পাশে। আর বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটাররা? তারা গিয়েছেন সে সময়কার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গী হয়ে, বিতর্কিত নির্বাচনে দাঁড়িয়ে সংসদে, যেখানে জনমতের প্রতিফলন নেই। ফলে, মাঠের নায়করা রাজনীতিতে এসে হয়ে গেলেন প্রশ্নবিদ্ধ চরিত্র।

কী হতে পারত

বাংলাদেশের মতো ক্রিকেটপাগল দেশে সাকিব বা মাশরাফী চাইলে আলাদা রাজনৈতিক ধারা দাঁড় করাতে পারতেন। তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ক্যারিশমা—সবই ছিল। নতুন প্রজন্মের স্বপ্নকে আঁকড়ে ধরে স্বাধীন কণ্ঠে গড়তে পারতেন বিকল্প রাজনীতি। তারা হতে পারতেন জনতার স্বপ্নের দূত, মুক্তির প্রতীক। কিন্তু সেই সাহস, সেই সিদ্ধান্ত তারা নিলেন না। আর তাইতো জুলাই-পরবর্তী বাংলাদেশে তারা নিন্দনীয় চরিত্র।

জনতার আক্ষেপ

এ ব্যর্থতাই আজ আক্ষেপ হয়ে বাজছে দেশের সাধারণ মানুষের কণ্ঠে। ক্রিকেটাররা যখন কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছিলেন, তখন কেন রাজনীতির মঞ্চে গিয়ে সেই আলো নিভিয়ে দিলেন? কেন তারা জনগণের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার দোসর হলেন?

সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে দেখছে থালাপতি বিজয়কে। তিনি প্রমাণ করেছেন, জনপ্রিয়তা শুধু ভোগের জন্য নয়; বরং তা হতে পারে সংগ্রামের হাতিয়ার। আর এখানেই হারিয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেট তারকারা—তারা নায়ক থেকে জনতার নেতা হয়ে উঠতে পারেননি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০