বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ আগস্ট ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা বন্ধু’র ১০ম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রাণের উচ্ছ্বাস

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5375; AI_Scene: (-1, -1); aec_lux: 273.15308; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

ডেস্ক রিপোর্ট: ২০১৫ সাল। সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচ তরুণ শিক্ষার্থী হাতে হাত রেখে শিশুদের জন্য কাজ করার শপথ নেয়। গ্রহণ করে ছোট্ট একটি উদ্যোগ, নাম ‘আমরা বন্ধু’।

প্রাথমিক উদ্দেশ্য শিশুদের ঝরে পড়া রোধ করা, শিক্ষায় উৎসাহ দেওয়া, পাশে দাঁড়ানো। পরে সংবাদপত্র আর সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে যুক্ত হন আরও অনেকে। একে একে একজন চিকিৎসক, ব্যাংকার, পিটিআই ইন্সট্রাক্টর, সাংবাদিক, গবেষক, শিক্ষক, প্রবাসীসহ আরও অনেক শিক্ষার্থী মিশে যান এই বন্ধুত্বের ভেলায়। ছোট পরিসরে শুরু হলেও আজ সংগঠনটি হয়ে উঠেছে সাতক্ষীরাজুড়ে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানো এক নির্ভরযোগ্য নাম।

যাত্রার সেই এক দশক পূর্তি উপলক্ষে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজন করা হয় এক ছোট্ট অনুষ্ঠানের।

অনুষ্ঠানের শুরুতে আবৃত্তিকার মনিরুজ্জামান ছোট্টু আবৃত্তি করে আহমেদ সাব্বিরের লেখা ছড়া ‌‘নতুন ক্লাসে’ ও কাজী নজরুল ইসলামের ‘বারাঙ্গনা’ কবিতা। এরপর আলোচনায় ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন শুভেচ্ছা জানিয়ে বলেন, বন্ধুত্বের এই বন্ধনই সমাজে আলো ছড়ায়।

পরে অগ্রণী ব্যাংক শিশু একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার আহমেদ সাব্বির শোনান আমরা বন্ধুর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে তার লেখা ছড়া ‘আমরা বন্ধু’।

অনুষ্ঠানের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ছিল শিশুদের অংশগ্রহণ। ছোট্ট বন্ধু সুমাইয়া সাদিয়া (হালুম), শোয়াইব আহমেদ ও আরহাম ফালাকের কবিতা, ছড়া আর গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘আমরা বন্ধু’র সদস্য ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার।

লেখক ও গবেষক তানজির কচির সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অনুষ্ঠানে অংশ নেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, এখন টিভির আহসানুর রহমান রাজীব, বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ, আমরা বন্ধুর প্রতিষ্ঠাকালীন সদস্য শামসুন্নাহার মুন্নী, উন্নয়ন কর্মী আসাদুল ইসলাম, দ্য এডিটরস এর সিইও গাজী মাহিদা মিজান, ছাত্রনেতা এসএম শাহীন ইসলাম, ছাত্রনেতা মাসুদ আলম, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান, দৈনিক হৃদয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সংবাদ প্রকাশের রিজাউল করিম, দ্য এডিটরস এর মেহেদী হাসান শিমুল, এম জুবায়ের মাহমুদ, ফটো সাংবাদিক আসিফ হোসেন।

এসময় অতিথিদের বক্তব্যে উঠে আসে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা এবং ‘আমরা বন্ধু’র কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০