বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় পুরো গ্রামের বিদ্যুৎ কেটে দিল প্রেমিক

অনলাইন ডেস্ক: সিনেমার পর্দায় দেখানো যুক্তি-বুদ্ধিহীন প্রেম যখন বাস্তবের প্রেমিক যুগলকেও অনুপ্রাণিত করে তখনই ঘটে যেতে পারে ভয়ংকর ঘটনা।

সম্প্রতি ‘সাইয়ারা’ সিনেমায় কৃষ ও বাণীর প্রেমকাহিনির মতোই ‘ইনটেন্স লাভ’-এর দেখা মিলল বাস্তবেও। প্রেমিকার ফোন একটানা ব্যস্ত থাকায় রাগের চোটে ইলেকট্রিক পোলে উঠে বিদ্যুতের হাইটেনশন তার কেটে দিলেন এক যুবক। ব্যস, বিদ্যুৎহীন প্রেমিকার গোটা গ্রাম।

ফোন থেকে প্রেমিকার মনোযোগ সরাতেই এমনই পন্থা বেছে নিলেন প্রেমে মত্ত এক যুবক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা গেছে। ভাইরাল ভিডিওটি ঠিক কোথাকার সে সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য নেই।

ভিডিওতে শুধু দেখা যাচ্ছে, হাইটেনশন তারের পোস্টে উঠে বড় একটি লোহার তার কাটার যন্ত্র দিয়ে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছেন ওই যুবক। এমন ভিডিও দেখে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গেছে।

এক নেটিজেন লিখেছেন, ‘অনেক প্রেমিককে দেখেছি কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম। একজন আবার মজা করে লিখেছেন, ‘প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজেদের হাতের শিরা কেটে ফেলে। এ তো গোটা গ্রামের শিরা কেটে ফেলল।’
অন্য এক নেটিজেন-এর মতে, ‘কথায় বলে প্রেমে অন্ধ কিন্তু এর প্রেমে এখন গোটা গ্রাম অন্ধ।’

এরকম ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালে, বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামের এক ব্যক্তি শুধুমাত্র অন্ধকারে গোপনে তার বান্ধবীর সাথে দেখা করার জন্য প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ কেটে দিতেন। যখন আশপাশের এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ছিল তখন সেই গ্রামে দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ ছিল না।

স্থানীয়রা অবশেষে অবিরাম বিদ্যুৎবিভ্রাটের আসল কারণ জানতে পেরে হতবাক হয়ে যান এবং শিগগিরই লোকটির গোপন রহস্য উন্মোচিত হয়।

সূত্র : এই সময়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০