বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে: মনিরুজ্জামান মন্টু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক দলীয় শাসন ব্যবস্থা কে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বলেই আজ বিভিন্ন রাজনৈতিক দল এ দেশে রাজনীতি করতে পারছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থাও বিএনপির প্রবর্তন।

বুধবার বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মনিরুজ্জামান মন্টু আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও তারা কোন সময় এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায়নি। এজন্য তারা তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল।

তিনি বলেন, বিপুল আত্মত্যাগের বিনিময়ে এ জাতি স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। দেশের মানুষের সাথে বেঈমানী করে বিএনপি কখনো কোন অপশক্তির সাথে আপোষ করেনি। ভবিষ্যতেও করবে না।

বিদেশীরা আমাদের বন্ধু হতে পারে তবে প্রভু নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে শান্তি সম্ভব নয়, যারা শান্তি চাই না, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।

এসময় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীসহ জনগণের প্রতি আহবান জানান তিনি।

উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক এবং যুগ্ম আহবায়ক আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, শেখ শামসুল আলম পিন্টু, উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি ও এসএম মোহর আলী।

উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু দলীয় নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং মধুমিতা পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!