বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে জেলের মৃত্যু, খোঁজ রাখে না বন বিভাগ

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে হরিপদ মন্ডল (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সুন্দরবনের মালঞ্চ নদীর জোড়া বয়ারসিং এলাকায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তবে বিষয়টি জানাজানি হয় শনিবার সন্ধ্যায়।

কিন্তু উদ্বেগের বিষয়, বন বিভাগ এই মৃত্যুর খবর রাখে না।

এই ঘটনায় সুন্দরবনে জেলেদের নিরাপত্তা এবং বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বনজীবীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা শুধু কাগজ আর টাকার বিনিময়ে পারমিট পাই। কিন্তু আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। সুন্দরবনে অসুস্থ হলে কোন জেলের চিকিৎসার ব্যবস্থা নেই। সরকার ঠিকই বনজীবীদের কাছ থেকে রাজস্ব নিচ্ছে, কিন্তু তাদের জীবনের নিরাপত্তা দিতে পারছে না।

মৃত হরিপদ মন্ডল শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের সিংহড়তলী গ্রামের মৃত অনন্ত মন্ডলের ছেলে।

তিনি দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

জানা যায়, গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে হরিপদ মন্ডল ও সুকুমার মন্ডল ছোট নৌকায় কাঁকড়া ধরার জন্য মালঞ্চ নদীর জোড়া বয়ারসিং এলাকার একটি খালে প্রবেশ করেন। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে হরিপদ মণ্ডল মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ গাবুরায় নেওয়া হয়। এরপর পরিবারের খোঁজ নিয়ে শুক্রবার রাত ১টার দিকে নীলডুমুর ঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে তার পরিবার ওই রাতেই নদীপথে লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। সেখানে শনিবার সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন করে পরিবার।

তার সঙ্গী সুকুমার মন্ডলের ভাষ্য মতে, কাঁকড়া ধরার এক পর্যায়ে হঠাৎ হরিপদ অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ হয়ে পড়লে আশপাশের জেলেদের ডাকলে তারা নৌকা নিয়ে এগিয়ে আসেন। ততক্ষণে সেখানেই তার মৃত্যু হয়।

হরিপদ মন্ডলের প্রতিবেশী অবিনাশ চক্রবর্তী বলেন, সরকার আমাদের মতো গরিব জেলেদের কথা ভাবে না। বনে গেলে বাঘের ভয়, জলদস্যুর ভয়। এর ওপর যদি সরকারি অফিসগুলো এমন উদাসীন থাকে, তাহলে আমাদের কী হবে?

বন বিভাগের কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, আমরা পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে বনে যাই। বন বিভাগের উচিত আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা শুধু টাকা আর পারমিটের কথা বলে, আমাদের জীবনের কোনো মূল্য নেই তাদের কাছে।

এ ঘটনায় সুন্দরবন নিয়ে দীর্ঘদিন কাজ করা পরিবেশকর্মী সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টু, পরিবেশকর্মী হাফিজুর রহমান হাফিজ ও আনিসুর রহমান বলেন, বন বিভাগের এই ধরনের উদাসীনতা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও একটি বড় বাধা। যদি বন বিভাগ প্রকৃত অর্থেই বনের অভ্যন্তরে কী ঘটছে তার খবর না রাখে, তাহলে অবৈধ কার্যকলাপ এবং চোরা শিকার রোধ করা কঠিন হবে। একইসঙ্গে, জেলেরাও নিজেদের জীবন রক্ষায় আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে। এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি নজরদারি এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১০

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১১

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

১২

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১৩

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৪

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৬

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৭

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৮

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৯

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২০