
তালা প্রতিনিধি: তালা হাসপাতাল পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দলটি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক এবং সেবা প্রার্থীদের সাথে কথা বলেন। তাদের দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা শোনেন। পরে তিনি হাসপাতালে বিদ্যমান সমস্যা সমাধানে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. জাহাঙ্গীর হোসাইন এবং তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. খালিদ হাসান নয়ন।
মন্তব্য করুন