বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় গোলটেবিল বৈঠক

ডেস্ক রিপোর্ট: জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে সাতক্ষীরায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে স্থানীয় মানবাধিকার সংগঠন স্বদেশ আয়োজিত এই বৈঠকে বক্তারা মানবাধিকার রক্ষা, জবাবদিহিতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

এতে অংশ নেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সদর থানার এসআই তুফান দুলাল মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সরকারি কে বি এ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক পবিত্র মোহন দাশ, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সংবিধানে নাগরিক অধিকার, সমতা, স্বাধীনতা ও ন্যায়ের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সুশীল সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য। মানবাধিকার সুরক্ষায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করা, তথ্য অধিকার আইন সহজীকরণ, নাগরিক শুনানি ও অনলাইন অভিযোগ ব্যবস্থা কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের মধ্যে সহযোগিতা বাড়বে, যা স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, পুলিশসহ নিহত অন্তত ১৫

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১০

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১১

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১২

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৩

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৪

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৫

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৬

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

১৮

তালায় যুব অ্যাডভোকেসি সভা

১৯

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

২০
error: Content is protected !!