বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমাদের জন্য ভারত নেই, বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: বিএনপি নেতার সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, তারা সেখানে চলে যেতে পেরেছে। কিন্তু আমাদের জন্য ভারত নেই, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তাই যত চাঁদাবাজ আছে, বিএনপির নাম বিক্রি করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নিব।’

সোমবার রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরওয়ার আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ অতীতে হিন্দু সম্প্রদায়ের জায়গা দখলসহ নানান অন্যায় করেছে। এই জন্য তারা আজ জনসম্মুখে আসতে পারছে না। কারণ তারা অন্যায়কারী।’

চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, তাহলে আমাকে জানাবেন। আমি নিজেই বাদী হয়ে মামলা করব। যত বড় শক্তিশালী হোক, চাঁদাবাজ হলে তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।’

সরওয়ার আলমগীর আরও বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, বিএনপিতে কোনো চাঁদাবাজ, অন্যায়কারী বা অত্যাচারীর স্থান নেই। সংগঠনকে সুসংহত রাখতে সবার আগে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১১

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১২

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

১৩

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১৪

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

১৫

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১৬

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১৭

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১৮

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৯

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

২০
error: Content is protected !!