বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন বন কর্মকর্তা কবির

ডেস্ক রিপোর্ট: বহুল আলোচিত ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হয়েছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী। একইসঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে।

বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে বরখাস্তের আদেশ সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছেন।

এর আগে সরকারি চাকরি, বিদেশে পড়াশোনার সুযোগ, বিমানবালা হওয়ার প্রলোভন ও সম্পত্তির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগ ওঠে কবির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন জেলার ১৭ নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

এদিকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু।

তিনি স্বপ্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলি আদালতে মামলা দায়ের করলে বিচারক মো. সাদিক আহম্মেদ তা আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অ্যাডভোকেট বাবলু জানান, কবির হোসেন পাটোয়ারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। কর্মজীবনে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে তিনি একে একে ১৭টি বিয়ে করেছেন। প্রথম বিয়ে গোপন রেখে একাধিক বিয়ে করা মুসলিম ফ্যামিলি আইনের লঙ্ঘন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি গুরুতর অপরাধ বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বন কর্মকর্তা কবির হোসেনের ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!