বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৭ বছর পর কেশবপুরে আসছেন শ্রাবণ, স্থানীয় রাজনীতিতে নতুন প্রত্যাশা

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): দীর্ঘ ১৭ বছর পর আবারও নিজ জন্মভূমি কেশবপুরে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

আগামী ২০ সেপ্টেম্বর শনিবার তার এই সফরকে কেন্দ্র করে কেশবপুরে রাজনৈতিক জাগরণ দেখা দিয়েছে। উপজেলা জুড়ে চলছে ব্যানার, ফেস্টুন, পোস্টার সাঁটানোর ব্যস্ততা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শ্রাবণের এই প্রত্যাবর্তন শুধু একটি সৌজন্য সফর নয়; এটি হতে পারে কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। স্থানীয় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের স্থবিরতা ও বিভক্তি দেখা গেলেও শ্রাবণের আগমনে সেই বিভক্তি একীভূত করার সুযোগ তৈরি করতে পারে।

শ্রাবণের সফর উপলক্ষে কেশবপুর জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

জানা গেছে, তার গণসংবর্ধনা উপলক্ষে শতাধিক মাইক্রোবাস ও এক হাজারের বেশি মোটরসাইকেলের বহর প্রস্তুত রাখা হয়েছে। কেশবপুর পৌর শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত রঙিন ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। চায়ের দোকান, বাজার, সামাজিক আড্ডা- সব জায়গায় এখন আলোচনার মূল বিষয় কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সফর।

কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মশিয়ার রহমান বলেন, দলকে সুসংগঠিত করতে শ্রাবণের মতো পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতার প্রয়োজন।

স্থানীয় নেতারা বলছেন, শ্রাবণ যদি উপজেলা বিএনপিকে পুনর্গঠন ও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন, তবে জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর আসনটি আবারও বিএনপির দখলে আসতে পারে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

২

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৩

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৪

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৫

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৬

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৭

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৮

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৯

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১০

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১১

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১২

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৪

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৫

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৬

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৭

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৮

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৯

জবি ছাত্রী হলে চুরি

২০