বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলদস্যুদের তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার

এম জুবায়ের মাহমুদ: সুন্দরবনের জলদস্যুদের তথ্য দিলে নাম পরিচয় গোপন রেখে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে গাবুরা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

এসময় তিনি অনলাইন জুয়াড়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ, এলাকার কোন কোন শিক্ষক স্কুলে আসে না এবং কোন কোন শিক্ষার্থী স্কুলে যায় না তাদের তালিকার করার নির্দেশ দেন।

সভায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান ইসহাক আলী প্রমুখ।

এর আগে সভায় এলাকাবাসী অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার বিদ্যালয়ের মাঠগুলাে মুক্ত করে দেওয়া দাবি জানান।

সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিট অফিসার অভীক বড়াল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১০

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১২

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৩

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৪

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৫

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৬

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

১৮

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

২০