
ডেস্ক রিপোর্ট: ‘সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গঠনে আমরাও অংশীদার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাচন পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ ওমর ফারুক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, সাতক্ষীরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. মো. শামছুর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা আ.ন.ম আব্দুল কুদ্দুস প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা ডক্টরস ল্যাবের ম্যানেজার আখতারুজ্জামান, সাতক্ষীরা আহছানিয়া মিশন কাম লিল্লাহ বোডিং এতিমখানার সভাপতি আব্দুর রব ওয়ার্ছি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মাওলানা মোঃ আব্দুর রশিদকে সভাপতি ও হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে দারুল আরকাম হজ গ্রুপের পক্ষ থেকে ফ্রি ওমরা করার সুযোগ, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫০০০ টাকা প্রদান করা হবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
মন্তব্য করুন