বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সংসদ ভবনের সামনে সাতক্ষীরাবাসীর নাগরিক সমাবেশ

ডেস্ক রিপোর্ট: বিগত বছরগুলোতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সাতক্ষীরা জেলা বারবার বৈষম্যের শিকার হয়েছে। এই উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নাগরিক সমাবেশ করেছে সাতক্ষীরাবাসী।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের আয়োজনে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী আবুল কাশেম, উপদেষ্টা অ্যাড. ইয়ারুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান, মনির হোসেন, সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি সামছুল আলম ও অ্যাড. হুমায়ুন কবীর বাদশা, সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সদস্য সচিব মোস্তফা বকুলুজ্জামান, সাংবাদিক সাইদুর রহমান, সদর উপজেলা সমিতির সভাপতি আফসার আলী, আশাশুনি উপজেলা সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক তাহাজ্জত হোসেন হিরু, কালিগঞ্জ উপজেলা সমিতির সভাপতি আবু মাসুদ, তালা উপজেলা সমিতির সহ-সভাপতি এম এ গফুর, কলারোয়া উপজেলা সমিতির সভাপতি আজগর আলী কাঞ্চন, শ্যামনগর উপজেলা সমিতির সভাপতি ডা. এ এ জলিল, পাটকেলঘাটা থানা সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম মধু, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশে সাতক্ষীরার ৪ শতাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা, যা জাতীয় রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবুও বিগত ১৭ বছর ধরে এই জেলা কোনো উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। দেশের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন সাতক্ষীরায় অবস্থিত হওয়ায় প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এ জেলায় আগমন করেন। কিন্তু যোগাযোগ অবকাঠামোর করুণ দশা, সুপেয় পানির সংকট, শিক্ষা ও স্বাস্থ্যখাতের দুরবস্থা এবং অবহেলার কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। খেলাধুলার জন্য কোন ক্রীড়া কমপ্লেক্স নেই। রেল যোগাযোগ ব্যবস্থা নেই, ফুড প্রসেসিং ব্যবস্থাও নেই। তাই সরকারের কাছে আবেদন সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এসময় তারা সাতক্ষীরার উন্নয়নে অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন, সাতক্ষীরাকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করা, সুন্দরবন ঘিরে টেকসই ইকো ট্যুরিজম গড়ে তোলা, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সার্ভেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন, আধুনিক সেচব্যবস্থা ও কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা, পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করা ও সাতক্ষীরাকে গ্রেড-১ জেলা ঘোষণা, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, গ্রামীণ মানুষের জন্য জরুরি চিকিৎসা নিশ্চিত করা, নদীভাঙন ও জলাবদ্ধতা প্রতিরোধে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ, স্বাস্থ্য খাতে লোকবল পূরণ ও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়া, মৃৎশিল্পে বিনিয়োগ, আম, চিংড়ি ও মৎসচাষ নির্ভরে আধুনিক সংরক্ষণাগার ও প্রসেসিং প্লান্ট স্থাপন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে প্রযুক্তি নির্ভর নজরদারির ব্যবস্থা গ্রহণ এবং সাতক্ষীরায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!