বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মহিলা বিষয়ক অফিসের সেবা নিয়ে গণশুনানি

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের আয়োজনে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (সিআরইএ) আওতায় মহিলা বিষয়ক অফিসের সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৬নং আড়পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।

আরও উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস, শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী মল্লিক, ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মাহতাব উদ্দিন, ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোকিন্দ পাইক, উপকূলীয় প্রেসক্লাবের সম্পাদক হুদা মালী প্রমুখ।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

প্রধান অতিথি গণশুনানিতে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সকল সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, মহিলা বিষয়ক অফিস থেকে নারীদের জন্য ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, ভিডব্লিউবি কার্ড, বাল্যবিয়ে প্রতিরোধসহ ১২ ধরনের সেবা দেওয়া হয়। এসব সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গণশুনানি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!