বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে জামায়াত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের একটি কনভেনশন সেন্টারে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা জামায়াত এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ স্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সহভাপতি গোপাল চন্দ্র ঘোষাল, কাটিয়া সার্বজনীন মন্দিরের সভাপতি পৌর চন্দ্র দত্ত ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম।

সভায় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন সৌহার্দপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে। জামায়াত সব সময় এ দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জামায়াতের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০