বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সর্বোচ্চ নিরাপত্তায় নির্ভয়ে নির্বিঘ্নে উদযাপিত হবে দুর্গাপূজা: ওসি হুমায়ুন কবির

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করবেন, আর আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর পৌরসভার হরিসভা দুর্গামন্দিরসহ অন্যান্য মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শনকালে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা এসব কথা বলেন।

ওসি হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুর্গাপূজাকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে শ্যামনগর থানা পুলিশ সর্বদা প্রস্তুত।

তিনি আরো জানান, মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরা বাড়ানোর পাশাপাশি রাতে মন্দির পাহারার ব্যবস্থা করা হবে। পূজাকে ঘিরে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এসময় ওসির সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণন্দন মুখার্জি, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডলসহ শ্যামনগর থানা পুলিশের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১০

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১১

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১২

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৩

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৪

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৫

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৬

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৭

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৮

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৯

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705