বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণে সেমিনার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তারুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, ট্রাস্ট এর পরিচালক আসিফ মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, জেলা জামায়াতের আমীর শফিকুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী ওমর ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, গ্রামীণ জনগোষ্ঠী বিশেষ করে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ যারা ন্যূনতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদের একেবারে ঘরের কাছেই সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউিনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। জনমুখি এ কার্যক্রম ১৯৯৬ সালে গৃহীত হয় এবং তা বাস্তবায়ন শুরু হয় ১৯৯৮ সালে। কমিউনিটি ক্লিনিক গড়ে উঠেছে জনগণের দান করা জমিতে। সরকার ভবন নির্মাণ, সেবাদানকারী নিয়োগ, ঔষধসহ প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহ করছে। পরিচালনা ও ব্যবস্থাপনা করছে সরকার এবং জনগণ।

সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিতে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিনে ভালোবাসার জবাব দিলেন শাহরুখ

১

গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২

ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৭০

৩

তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

৪

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

৫

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

৬

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৭

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৮

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৯

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

১০

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

১১

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

১২

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

১৩

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১৪

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১৫

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১৬

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৭

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৮

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৯

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

২০