বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅর্ডিনেটিং (স্টারক) প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এবং হাইজিন ও হেলথ প্রোডাক্টের জাপানি শীর্ষ স্থানীয় কোম্পানি লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শহরের লেকভিউ রিসোর্টে দিনব্যাপী এ প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার মোট ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর চার লাখ বিশ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যু ও রোগ প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় ছিল- শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, নিরাপদ খাদ্য বিষয়ক করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি।

শিক্ষকগণ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রদান করবেন।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ফরহাদ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, জাইকা স্টারক প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসামী সাকাই, কমিউনিকেশন অফিসার সাদিয়া শারমিন, ফুড সেফটি কনসালট্যান্ট শাহ আরাফাত রহমান, প্রশাসনিক কর্মকর্তা খাজা মোহাম্মদ ফয়সাল, ফুড সেফটি কনসালট্যান্ট জাহিদুল আহসান খান, ফুড সেফটি কনসালট্যান্ট ইউনুস আলী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!