বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে নতুন ইতিহাস গড়লো নেপাল

স্পোর্টস ডেস্ক | আবার ইতিহাস গড়ল নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ম্যাচ জেতার পর এবার দ্বিপাক্ষিক সিরিজও জিতল তারা।

সোমবার শারজাহতে ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানেই শিরোপা নিশ্চিত করেছে নেপাল।

প্রথম ম্যাচে ১৯ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত পারফরম্যান্স দেখাল তারা। তিন ম্যাচের সিরিজে আর হারার ভয় নেই, বরং সামনে সুযোগ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার।

ব্যাট হাতে উজ্জ্বল ওপেনার আসিফ শেখ (অপরাজিত ৬৮) ও মিডল অর্ডারের সুন্দরীপ জোরা (৬৩)। দুজনের জুটিতে নেপাল তোলে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান। জবাবে ক্যারিবীয়রা ৮৩ রানে গুটিয়ে যায়। বল হাতে মোহাম্মদ আদিল আলম নেন ৪ উইকেট।

এ জয় অ্যাসোসিয়েট দলের ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয়। ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত নেপালের অধিনায়ক রোহিত পাউডেল বললেন, ‘আমরা ভীষণ খুশি। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিততে অনেক পরিশ্রম করতে হয়। আর মাত্র দুই দিনের মধ্যে সিরিজ জেতা আমাদের জন্য দারুণ এক অনুভূতি। ’

তিনি আরও যোগ করেন, ‘এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা সারা বিশ্বের সামনে নিজেদের ক্রিকেট ও প্রতিভা প্রদর্শন করতে চাই। গত দুই–তিন বছর আমরা যেভাবে খেলছি, এখন অনেকের নজর আমাদের দিকে। আশা করি, সামনে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আরও বেশি খেলতে পারব। ’

আগামী মাসে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক ফাইনাল। সেখানে ভালো করতে এই জয়ে বাড়তি আত্মবিশ্বাস পেল নেপাল।

নেপাল অধিনায়ক বলেন, ‘আমরা চাই সিরিজটা হোয়াইটওয়াশ করে শেষ করতে। তবে তার জন্য আবার নতুনভাবে শুরু করতে হবে। এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা বিশ্বকাপের বাছাইপর্বে যেতে চাই এবং ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা করে নিতে চাই। ’

তৃতীয় ও শেষ ম্যাচও হবে শারজাহতেই, মঙ্গলবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!