বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ অক্টোবর ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হাবিব

তালা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমার কারণে কোনো হিন্দু পরিবার কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। এমপি থাকাকালে বহু হিন্দু পরিবারের সন্তানদের চাকরির ব্যবস্থা করেছি। একসাথে ৩৭টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করেছি, যার মধ্যে ৫টি আওয়ামী লীগের ব্যক্তিদের প্রতিষ্ঠান ছিল। কারও কাছ থেকে এক টাকা নেইনি। যদি আবারও ক্ষমতায় আসতে পারি, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকব।

দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সকাল থেকে তালা সদর ও খলিলনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা চাই, শান্তিপূর্ণভাবে সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হোক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কামাল বিশ্বাস, খলিলনগর বিএনপির সভাপতি গাজী আছির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম শহিদুল্লাহ গাজী, তালা বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুবদল নেতা নুরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০