বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ অক্টোবর ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ফিলিস্তিনে প্রতি সংহতি সমাবেশ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজার অবরুদ্ধ মানুষের মুক্তি কামনায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গিতে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম এবং স্থানীয় যুবদের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে শতাধিক মানুষ অংশ নেন।

এসএসএসটি’র সদস্য সচিব মো. সাইদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাওয়ালভাঙ্গি বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুর রহমান, মসজিদের কোষাধ্যক্ষ মো. রাসেল হোসেন, এসএসএসটির সিনিয়র ভলান্টিয়ার মোহাম্মদ জাহিদ, মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান, রাশিদুল ইসলাম, রকিবুল হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও জাতিসংঘের ঘোষণাপত্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণ দমন-পীড়ন ও অবরোধের শিকার হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ফ্লোটিলা নৌবহরে মানবিক সহায়তা বহনকারী বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বিশ্ববিবেককে হতবাক করেছে। এই হামলা কেবল মানবাধিকারেরই নয়, মানবতারও চরম লঙ্ঘন।

সমাবেশের এক পর্যায়ে সংহতি জানিয়ে যোগ দেন আটুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আল মুজাহিদ তুহিন ও নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে গণআন্দোলন শুরু হয়েছে। বাংলাদেশও সেই আন্দোলনের অংশ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজার অবরোধ অবসানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলে ফিলিস্তিনের মুক্তি চাই, গাজার অবরোধ অবসান করো, মানবতার জয় হোক ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

১

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

৩

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৪

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

৫

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

৬

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৭

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৮

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

৯

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

১০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১১

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১২

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

১৩

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১৪

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১৫

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১৬

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৭

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৮

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

১৯

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

২০