বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ অক্টোবর ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবি

মেহেদী হাসান শিমুল: ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।

এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) একগুচ্ছ কর্মসূচি পালন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিক্ষা অফিস।

সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আমানুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, অধ্যাপক ওবায়দুল হক, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মোঃ আব্দুর রাজ্জাক, চায়না ব্যানার্জি, ফরিদা খাতুন, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকতার একাল-সেকালের বর্ণনা তুলে ধরে শিক্ষকের মর্যাদা রক্ষায় একটি ‘কমপ্লিট এডুকেশন পলিসি’ প্রণয়নপূর্বক তা বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের সম্মান ও মর্যাদা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করে বলেন—শিক্ষক হলেন সেই মোমবাতি, যিনি নিজে জ্বলে অন্যকে আলো দেন।
এই দিনে আমরা মাথা নত করি সেই সব শিক্ষক-গুরুজনের প্রতি, যাঁদের ত্যাগ, মমতা ও জ্ঞানের ঋণ কোনোদিন শোধ করা যায় না।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন—কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মারুফ কবির, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর, কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!