বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ অক্টোবর ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে নিরাপদ পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পানি অধিকার পাঠশালা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে নিরাপদ পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত সৃষ্টি করলো পানি অধিকার পাঠশালা।

স্থানীয় পর্যায়ে পানি অধিকার, ব্যবস্থাপনা ও ন্যায্য বণ্টন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (৫ অক্টোবর) কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় জনকল্যাণ সংস্থা এই পানি অধিকার পাঠশালার আয়োজন করে।

জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর মোঃ মারুফ হাসানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথনেট গ্লোবাল এর অতিরিক্ত জাতীয় সমন্বয়কারী এস এম শাহিন আলম।

তিনি বলেন, পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি জীবনের মৌলিক অধিকার। এই অধিকার রক্ষায় যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে।

পাঠশালায় অংশগ্রহণ করেন স্থানীয় যুবক–যুবতী, শিক্ষার্থীবৃন্দ।

তাদের আলোচনায় উঠে আসে পানিদূষণ রোধ, নিরাপদ পানি সংরক্ষণ, ন্যায্য বণ্টন ও টেকসই পানি ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা।

অনুষ্ঠানের জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর মারুফ হাসান বলেন, যুবরা যদি স্থানীয় সম্পদ রক্ষায় নেতৃত্ব দেয়, তাহলে প্রতিটি অঞ্চলে নিরাপদ পানি নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!