বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাসে ১০ হাজার টাকা সম্মানী পাবেন অসচ্ছল প্রবীণ সাংবাদিকরা

ডেস্ক রিপোর্ট: প্রতিমাসে ১০ হাজার টাকা করে সম্মানি পাবেন ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ সাংবাদিকরা। এজন্য বৃহস্পতিবার (৯ অক্টোবর) তৈরি করা নীতিমালাটি এক সভায় চূড়ান্ত করা হয়েছে।

সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

বৈঠকে উপস্থিত তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজকের সভায় নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। এখন মাননীয় উপদেষ্টা এটি অনুমোদন দিলে নীতিমালার প্রজ্ঞাপন জারি হবে, এরপর এটি গেজেটে প্রকাশিত হবে।

অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মানী ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ নীতিমালার খসড়াটি করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তারা খসড়ায় সম্মানী ১৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। তবে মন্ত্রণালয় কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে। শেষ পর্যন্ত সেটিই বহাল থাকে।

প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের এ ভাতার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে এর পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানো হবে বলেও মন্ত্রণালয় থেকে জানা গেছে।

নীতিমালা অনুযায়ী, এ সম্মানী পেতে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ৬৫ বছরের বেশি বয়সী সাংবাদিকরা আবেদন করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০