বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার ‘গণতন্ত্রের মশালবাহী’ নেত্রী মারিয়া পেলেন শান্তির নোবেল

আন্তর্জাতিক ডেস্ক | এ বছর শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা শেষে সম্মাননাটি পেয়েছেন ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার আন্দোলনের নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী হিসেবে মারিয়ার নাম ঘোষণা করে।

বিবিসি বলছে, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিককে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। তিনি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছেন।

নোবেল কমিটি এ বিষয়ে এক বিবৃতিতে বলেছে, ‘শান্তির সাহসী ও নিবেদিতপ্রাণ যোদ্ধা এমন এক নারীর হাতে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার যাচ্ছে, যিনি গভীর হতে থাকা অন্ধকারের মাঝেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে যাচ্ছেন। ’

মারিয়া মাচাদো গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন উল্লেখ করে কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস বলেছেন, মারিয়া ২০ বছরেরও বেশি আগে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছিলেন।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর সাধনে সংগ্রামের জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মারিয়া মাচাদো।

এ বছর প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা ১১ লাখ ৫৬ হাজার ৩৯৫ ডলার। শান্তিতে নোবেলজয়ী মারিয়াও এমন অংকের অর্থ পুরস্কার পাবেন।

ট্রাম্পকে ঘিরে আলোচনা
এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন বলে গুঞ্জন উঠেছিলে। ডোনাল্ড ট্রাম্প নিজেও এই পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন বহুবার।

ট্রাম্পের ঘনিষ্ঠ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজন বিশ্বনেতা তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেন। কিন্তু শুক্রবার কোনো সুখবর গেল না হোয়াইট হাউসে।

ভারত-পাকিস্তান ও ইরান-ইসরায়েল সংঘাত এবং গাজায় ইসরায়েলের হামলা বন্ধে মধ্যস্থতা করা ট্রাম্পকে হয়তো আরও অপেক্ষা করতে হবে।

কারণ এই বছরের পুরস্কারের মনোনয়ন জানুয়ারিতেই বন্ধ হয়ে যায়। প্রেসিডেন্ট পদে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনও শুরু করেছেন জানুয়ারিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০