বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১২ অক্টোবর ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে আহত কালোমুখ হনুমানের মৃত্যু!

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি: মানুষের হিংস্রতায় প্রাণ হারিয়েছে খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসা বিরল প্রজাতির একটি কালোমুখ হনুমান।

ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড় পাথরা গ্রামে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বড় পাথরা গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় একটি ক্ষুধার্ত কালোমুখ হনুমানকে দেখতে পান স্থানীয়রা। এসময় কেউ কেউ হনুমানটিকে পাকা কলা খেতে দেন। এরই মধ্যে স্থানীয় এক ব্যক্তি রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হনুমানটিকে। এতে আহত হনুমানটিকে পরে বন বিভাগের কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে প্রাণীটি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমানটিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সান্তোস ভগবানি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার পিতা কার্তিক ভগবানি, বাড়ি বড় পাথরা গ্রামে।

বন বিভাগের এক কর্মকর্তা জানান, আমরা হনুমানটি আহত অবস্থায় উদ্ধার করি এবং চিকিৎসার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত প্রাণীটি মারা গেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জিডির ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছি। দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু প্রভাবশালী ব্যক্তি অভিযুক্তের কাছ থেকে অর্থ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারাও প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।

বন্যপ্রাণী রক্ষা আইন অনুযায়ী, সংরক্ষিত প্রাণী হত্যা বা নির্যাতনের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা।

পরিবেশবাদীরা বলছেন, ক্রমবর্ধমান বন উজাড় ও খাদ্যের অভাবে এসব বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। কিন্তু মানুষ না বুঝে তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। গত কয়েক মাসে যশোর ও আশপাশের এলাকায় অন্তত তিনটি কালোমুখ হনুমান আহত বা নিহত হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০