বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ মে ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক ঘটনায় এক স্কুলছাত্রী ও এক কলেজছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মাত্র একদিনের ব্যবধানে ঘটে যাওয়া দুটি ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম ঘটনাটি ঘটে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলাখালি গ্রামে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে আশামনি (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। সে হরিনগর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে এবং জেলাখালির মাজেদ সরদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পর তার মা শিল্পী খাতুন তাকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আশামনিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ সময় ওই শিক্ষার্থীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

অন্যদিকে, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে শনিবার (২ মে) সৈকত মুখার্জি (১৭) নামে একাদশ শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুর ১২টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার পিতা আদিত্য মুখার্জি, যিনি স্থানীয় আশা পেট্রোল পাম্পের তেল সরবরাহকারী হিসেবে কাজ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৈকতের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। এরই একপর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর সংশ্লিষ্ট মেয়ের পরিবার এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সৈকতের মৃত্যু হয়েছিল এবং তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।

শ্যামনগর থানার ওসি আরও জানান, প্রাথমিকভাবে উভয় ঘটনাই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্থানীয় সমাজকর্মীর শেখ কামরুল ইসলামের মতে, কিশোর-কিশোরীদের মানসিক চাপ, পারিবারিক আচরণ ও সামাজিক পরিস্থিতির বিষয়ে আরও সচেতনতা জরুরি। তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং মানসিক সহায়তা নিশ্চিত করা গেলে এ ধরনের মর্মান্তিক ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!