ডেস্ক রিপোর্ট: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে গণমিছিলটি শুরু হয়।
গণ মিছিলটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড়, তুফান কোম্পানির মোড়, বড়বাজার সড়ক, থানা মসজিদ হয়ে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সমাবেশ ও গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ১১ দলের আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রজমানের সঞ্চালনায় গণমিছিল পূর্বসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি মো: ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবিরের সভাপতি মেহেদি হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. আজিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী , অফিস সেক্রেটারি রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন