বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ অক্টোবর ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. মনিরুজ্জামানের বিশাল শোডাউন

oplus_0

শ্যামনগর প্রতিনিধি: কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে শ্যামনগরে শোডাউন দিয়েছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান মনির।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গণমিছিলটি স্থানীয় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীরের সঞ্চালনায় ড. মনিরুজ্জামান মনিরসহ বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান মনির বলেন, জনগণের ভালোবাসাতেই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবে।

শ্যামনগরের মাটি বিএনপি’র ধানের শীষের ঘাটি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের ডামাডোল আর কয়েক দিনের মধ্যে বেজে উঠবে। আগামী দিন দল যার হাতে ধানের শীষ হাতে তুলে দিয়ে শ্যামনগরের মাটিতে পাঠাবেন, আপনারা তাকে বিজয় করে পার্লামেন্টে পাঠাবেন।

তিনি নিজেকে সৌভাগ্যবান দাবি করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ১৬ তারিখ রাতে তারেক রহমান টেলিফোনে নির্বাচনে ধানের শীষের বিজয়ের সম্ভাবনা কতটুকু জানতে চেয়েছেন। সে সময় তারেক রহমানকে বিনয়ের সাথে আমি বলেছি ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্যামনগরে এসেছিলেন সাতক্ষীরা থেকে ডা. আফতাবুজ্জামানকে সাথে নিয়ে। শ্যামনগর থেকে উনি কোন প্রার্থী খুঁজে পাননি। এজন্য ডা. আফতাবুজ্জামানকে শ্যামনগরের মানুষের হাতে তুলে দিয়ে শ্যামনগরকে নিজের উপজেলা ঘোষণা করে শ্যামনগরের মানুষকে আহ্বান জানিয়েছিলেন ডা. আফতাবুজ্জামানকে নির্বাচিত করার জন্য। শ্যামনগরের মানুষ সেদিন প্রিয় নেতার আহবানে সাড়া দিয়ে ডা. আফতাবুজ্জামানকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডা. আফতাবুজ্জামানকে প্রতিমন্ত্রী করে শ্যামনগরের মানুষকে সম্মানিত করেছিলেন। আমার বিশ্বাস প্রিয় নেতা শ্যামনগরের মানুষ যেভাবে আপনার পিতাকে সম্মানিত করেছিল ৪৭ বছর পরে এই শ্যামনগরের মানুষ আপনাকে একইভাবে সম্মানিত করবে ইনশাল্লাহ।

বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও সুসংহত করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

১০

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

১১

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

১২

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

১৩

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

১৪

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

১৫

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

১৬

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১৭

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

১৮

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

১৯

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

২০
error: Content is protected !!