
ডেস্ক রিপোর্ট: আশাশুনির বুধহাটা বাহাদুরপুর ভুবনমোহন কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
রোববার বিকালে বুধহাটা কলেজিয়েট স্কুল ছাত্রদল আয়োজিত এই কর্মসূচিতে স্কুলের অধ্যক্ষ মহিত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ কবির আহমেদ ঢালী, কলেজিয়েট স্কুল ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক আদনান হোসেন, সদস্য হাসিবুর রহমান, লিমন হোসেন, তৌফিকুর রহমান, সবুজ হোসেন, আলী মুর্তজা, মোহন মণ্ডল, প্রান্ত রায়, আবু মুসা, ফাহিম হোসেন, মুকুল হোসেন প্রমুখ।
এসময় অধ্যক্ষ মহিত কুমার দাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গাছ লাগানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্য। আগামী প্রজন্মের জন্য এখন থেকেই আমাদের সবুজ পৃথিবী তৈরি করতে হবে।
মন্তব্য করুন