The Editors
২৯ অক্টোবর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ আগে হতে হবে: ডা. তাহের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কোনো কারণে অনুষ্ঠিত না-ও হতে পারে, কিন্তু ‘জুলাই সনদ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এবং এটি সবার আগে বাস্তবায়ন করতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদলের সঙ্গে তার এ বৈঠক হয়।

ডা. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিভিন্ন রাজনৈতিক দল মনে করে যে, একটি সরকারি আদেশের মাধ্যমে এর আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন এবং পরবর্তীতে এর ওপর একটি গণভোট আয়োজন করা দরকার।

তিনি জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) দেওয়া প্রস্তাব দ্রুত কার্যকর করার এবং সেই আদেশের ওপর ভিত্তি করে গণভোট আয়োজনের দাবি জানান।

জামায়াতের এই শীর্ষ নেতা মনে করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করাটাই যথার্থ পদক্ষেপ হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই এই গণভোট অনুষ্ঠিত হতে পারে।

জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে ডা. তাহের বলেন, জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তা না হলে আগামী নির্বাচনগুলোতেও এই (সংস্কারের) চাপ বজায় থাকবে।

আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

ডা. তাহের দাবি জানান, এবারের নির্বাচনে এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বরং ভোটকেন্দ্রের ভেতরে স্থায়ীভাবে মোতায়েন রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705