বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওটিটি সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী

বিনোদন ডেস্ক: ওটিটির জন্য নতুন সিনেমা নির্মাণ করলেন নির্মাতা শিহাব শাহীন। নাম ‘তোমার জন্য মন’। এতে অভিনয় করছেন সময়ে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

মোশন পোস্টার, ট্রেলার প্রকাশ করে রোববার (২ নভেম্বর) জানানো হয়, আগামী ৬ নভেম্বর চরকিতে ‘তোমার জন্য মন’ সিনেমাটি মুক্তি পাবে।

নির্মাতা জানান, তিনি যে রকম গল্প বলতে চেয়েছেন সেখানে এমন একটা জুটি প্রয়োজন ছিল যাদের মধ্যে কাজ নিয়ে ও কাজের বাইরে একরকম বোঝাপড়া আছে। তেমন অনস্ক্রিন জুটি খুঁজতে গিয়ে তিনি নির্বাচন করেছেন ইয়াশ রোহান ও তটিনীকে। ‘তোমার জন্য মন’ মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প। এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কনটেন্ট।

তটিনী বলেন, গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম হয়নি বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে কাজটি করার জন্য। আমি শিহাব ভাইকে সঙ্গে সঙ্গেই জানাই যে আমি কাজটি করতে চাই।

এ সিনেমায় প্রভাবশালী পরিবারের ছেলে রওনক চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এটা এমন একটি চরিত্র যে তার নিজের পরিচয় বা কর্মে এগিয়ে যেতে চায়।

ইয়াশ বলেন, স্ক্রিপ্ট পড়ার পর আমার মনে হলো কাজটা করা দরকার। অন্য যে কাজগুলো ছিল, তাদের সঙ্গে কথা বলে, ম্যানেজ করে ডেট বের করে শিহাব শাহীন ভাইয়ের কাজটা করলাম।

শিহাব শাহীন বলেন, ‘তোমার জন্য মন’-এর শুটিং হয়েছে যশোরে। নতুন একটা লোকেশন, নতুন ইমেজ পাওয়া যাবে। তবে এমন না যে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে। নতুন কিছু করার জন্যই আমাদের এ চেষ্টা। কক্সবাজারেও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ণ।

‘তোমার জন্য মন’-এ ইয়াশ-তটিনী ছাড়াও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলুসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১০

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১১

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১২

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৩

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৪

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৫

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৬

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৭

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৮

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৯

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

২০
error: Content is protected !!