
হাবিবুর রহমান সোহাগ: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে কালিগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদলসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, পতাকা ও রঙিন বেলুন নিয়ে সুসজ্জিত মিছিল সহকারে সভাস্থলে সমবেত হন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য, সাতক্ষীরা-৩ আসনের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাপ্পি।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, ১৬ বছরের রাজনীতি দেখে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এমপি থাকাকালে দুই উপজেলার রাস্তাঘাট পিচ ঢালাই করেছি, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, কাঁকশিয়ালি ব্রিজ নির্মাণ করেছি, কলেজ-মাদ্রাসা, ইউনিয়ন কমপ্লেক্স ও বাজার উন্নয়ন করেছি। এজন্যই মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে।
তিনি আরও বলেন, ওয়ান ইলেভেনের সময় অনেক এমপি দুর্নীতির দায়ে জেলে গিয়েছিল, কিন্তু আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি, কারণ আমি সবসময় মানুষের পাশে থেকেছি।
তিনি বলেন, আজ বিপ্লব ও সংহতি দিবস, এই দিনে আমরা বিভাজন নয়, ঐক্য চাই। আমরা সবাই মিলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করব। সংহতির শক্তিতে অন্যায়, দুর্নীতি ও স্বার্থপর রাজনীতিকে পরাজিত করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
সভায় কৃষকদল নেতা মো. রোকনুজ্জামান ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাসানুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু ও সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ছাত্রদলের নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

মন্তব্য করুন