সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় কালিগঞ্জে টানা ৮ম দিনের মতো বিক্ষোভ

প্রতিবেদক
The Editors
নভেম্বর ১০, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

রিজাউল করিম: সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় কালিগঞ্জে টানা ৮ম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তার অনুসারীরা। এসময় তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে সোমবার (১০নভেম্বর) বিকালে কালিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার সেন, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিত কুমার সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কুমার সরকার, নলতা কালিমাতা মন্দিরের পুরোহিত সঞ্জয় চক্রবর্তী, মন্দিরের সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, কেন্দ্র সিদ্ধান্ত বদল না করলে রাস্তাই হবে আমাদের শেষ ঠিকানা।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705