বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

Oplus_16908288

শ্যামনগর প্রতিনিধি: উপকূলীয় মানুষের জীবনমানের উন্নয়নে ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠনের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিম।

বুধবার সংগঠনের সদস্যরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, আইলা বিধ্বস্ত উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জোয়ার-ভাটা, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙনসহ নানা দুর্যোগে জর্জরিত। উপকূলের মানুষ জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরে পিছিয়ে আছে।

এতে আরও বলা হয়, হাওড়-বাওড়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশে হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড (বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড) এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল উন্নয়নে আলাদা কর্তৃপক্ষ নেই।

তাই উপকূলীয় জনগণের টেকসই উন্নয়ন, জীবন-জীবিকার সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠন সময়ের দাবি হয়ে উঠেছে। এই বোর্ড গঠনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড সমন্বিতভাবে বাস্তবায়ন, নীতি সহায়তা প্রদান ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

স্মারকলিপিতে উপকূলীয় জনগোষ্ঠীর পক্ষে ৪ দফা দাবি তুলে ধরা হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে, উপকূল উন্নয়ন বোর্ড গঠন, প্রতিবছর ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, উপকূলের অবকাঠামো, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাজেটে বিশেষ বরাদ্দ প্রদান ও উপকূলীয় যুবসমাজকে সম্পৃক্ত করে জলবায়ু সহনশীল উন্নয়ন কর্মসূচি গ্রহণ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের সদস্য হাফিজুর রহমান হাফিজ, সামিরা আক্তার, সাদিয়া সুলতানা, নূরনাহার, রায়হান ও আবু রায়হান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১০

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১১

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১২

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৩

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৪

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৫

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৬

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৭

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

২০
error: Content is protected !!