
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজের কনফারেন্স রুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা, তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়ন আমার প্রথম অঙ্গীকার। শিক্ষকরা জাতির আলোকবর্তিকা তাদের সম্মানই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমন্ত আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক মো. আব্দুল আজিজ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাথে সিটি কলেজের উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন, কলেজে শিক্ষক মো. বেলাল হোসেন, পলাশ মল্লিক, তরুণ কান্তি সানা, আশরাফুন নাহার, সৈয়দা সুলতানা, ইতিকা রানী মন্ডল প্রমুখ।
মন্তব্য করুন