বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ

ডেস্ক রিপোর্ট: হঠাৎ করেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আগামী বুধবার (২৬ নভেম্বর) অথবা বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘সেনিয়ার’ যার অর্থ সিংহ।

কলকাতার আলিপুর আবহাওয়া দফতর এক পূর্বাভাসে জানিয়েছে, আন্দামান সাগরে একটি নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে তা এখনো জানা যায়নি। আপাতত আন্দামানে প্রবল ঝড়-বৃষ্টির সর্তকতা রয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের সম্পাদক সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড় ও তরাই- ডুয়ার্সের জেলাগুলোতে তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও একই অবস্থা থাকবে। দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না।

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝড়গ্ৰাম, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিং ডুয়ার্সে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১০

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১২

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৩

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১৪

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৫

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৬

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৭

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৯

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

২০