বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সংকটে অভিবাসন নয়, টিকে থাকতে প্রয়োজন অভিযোজন কৌশল ও কৃষিপ্রতিবেশীয় চর্চা

উপকূলীয় প্রতিনিধি: জলবায়ু সংকটে উপকূলীয় অঞ্চলের অভ্যন্তরীণ অভিবাসনের হার বাড়ছে। বিশেষত জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ যেমন- ঘূর্ণিঝড়, বন্যা, এবং লবণাক্ততার ফলে অনেক মানুষ জীবিকা হারিয়ে শহরে স্থানান্তরিত হচ্ছে।সেখানে তারা নতুন সংকট যেমন- অনিরাপদ আবাসন, স্বাস্থ্য ও শিক্ষার অভাব এবং সামাজিক বঞ্চনার শিকার হচ্ছে।

এমন প্রেক্ষাপটে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামের কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে জলবায়ু সংকটে অভিবাসনে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এই প্রশিক্ষণ ও পরিকল্পনা সভায় উপজেলার পদ্মপুকুর, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ১৭ জন যুব, কৃষক, এএলসি (এগ্রোইকোলজি লার্নিং সেন্টার) সদস্য ও শতবাড়ির অভিযোজন কৌশল এবং কৃষিপ্রতিবেশীয় চর্চাকারীরা অংশগ্রহণ করেন।

পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের প্রতিনিধি কনিকা রানীর সভাপতিত্বে প্রশিক্ষণ ও পরিকল্পনা সভাটি পরিচালনা করেন বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং, শ্যামনগর রিসোর্স সেন্টার এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার ও কৃষিপ্রতিবেশীয় চর্চাকারী নিমাই মন্ডল। সভা সঞ্চালনা করেন বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক তৈরী করে কৃষি কাজকে এগিয়ে নিতে এবং জীবন-জীবিকার উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে অভিযোজন চর্চা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১০

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১১

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১২

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৩

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৪

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৬

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৭

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৮

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

১৯

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

২০
error: Content is protected !!