বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালোজিরা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে ফেলা হয় পিঠায়, খেয়ে ১১ জন হাসপাতালে

 

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মাণ উপলক্ষে পারিবারিক দাওয়াতে অতিথিদের জন্য তৈরি করা পিঠা খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েছেন ১১ জন।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার রমজাননগরে এ ঘটনা ঘটে। অসুস্থদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকেরা দ্রুত তাদের পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন।

পিঠা খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তিরা হলেন- সুমাইয়া (২২), আইজা (০২), মেহজাবিন (১০), সামিয়া (০৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (০১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নতুন ঘর তৈরির আনন্দে পরিবারের মেয়ে, জামাই, নাতি-পুতি ও পোতা-পুত্নীদের দাওয়াত করা হয়। বিকালে পিঠা তৈরির সময় রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে মিশিয়ে ফেলেন পরিবারের সত্তোরোর্ধ্ব বয়োবৃদ্ধা জুলেখা বিবি। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই উপস্থিত সবাই বমি, মাথা ঘোরা ও পেট ব্যথাসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাকির হোসেন বলেন, আমরা রোগীদের হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসা শুরু করি। উপসর্গ দেখে মনে হয় তাদের খাবারের সঙ্গে কীটনাশক জাতীয় কিছু মিশেছিল। তারা এখন সবাই পর্যবেক্ষণে রয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রান্নাঘরে খাবার উপকরণের সঙ্গে বিপজ্জনক সামগ্রী রাখায় এমন দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে পরিবারটিকে সহানুভূতি জানিয়ে তারা ভবিষ্যতে সচেতনতার ওপর জোর দিয়েছেন। অনেকেই রান্নাঘরে কীটনাশক, ওষুধ বা ক্ষতিকর দ্রব্য অযত্নে রাখাকে বড় ধরনের ঝুঁকি মনে করছেন।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, এটি প্রাথমিকভাবে ভুলবশত ঘটে যাওয়া দুর্ঘটনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১০

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১১

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১২

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৩

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৪

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৫

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৬

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

১৭

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১৮

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১৯

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

২০
error: Content is protected !!