বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর থানার প্রাচীরের গা‌য়ে গ‌ড়ে উঠা অবৈধ স্থাপনাগু‌লো কো‌নোক্রমেই অপসারণ করা সম্ভব হ‌চ্ছে না। সম্প্রতি পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীসহ একদল পৌর কর্মকর্তা স‌রেজ‌মি‌নে গিয়ে নিজ নিজ উদ্যো‌গে এসব অ‌বৈধ স্থাপনা স‌রি‌য়ে নেয়ার নি‌র্দেশন দেন। করা হয় মাইকিংও। কিন্তু এখনো অপসারিত হয়নি অবৈধস্থাপনাগুলো।

স্থানীয়রা জানান, শহরবাসীর গলারকাটা হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে থানা প্রাচীরের গা‌য়ের অ‌বৈধ স্থাপনাগু‌লো। সাতক্ষীরা শহ‌রের প্রধান বা‌ণিজ্যিক কেন্দ্র সুলতানপুর বড় বাজা‌রসহ পাকাপোল থেকে কেস্টময়রার মোড়ে যাওয়ার প্রধান এই সড়কটিতে প্রতিদিন লাখো মানুষ চলাচল করে। সড়কটি এতোই ব্যস্ততম যে এক‌টি ভ‌্যান বা ইজিবাইক কো‌নোভা‌বেই একে অপর‌কে সাইড দি‌তে পা‌রে না। ফুটপাত ও রাস্তা দখল ক‌রে ব‌্যবসা প্রতিষ্ঠান গ‌ড়ে তোলার কার‌ণে পথচারীরা যেমন নিরাপ‌দে চল‌তে পা‌রেন না, তেম‌নি যানবাহন চলাচলও মুশ‌কিল হ‌য়ে‌ প‌ড়ে‌।

সদর থানার দ‌ক্ষিণ পা‌শে বসবাসকারী স্থানীয় বা‌সিন্দা ডাক্তার মিনহাজ আহ‌মেদ জানান, থানা প্রাচীরের গা ঘে‌ষে রাস্তার উপ‌রে এমনভা‌বে এসব অ‌বৈধ স্থাপনাগু‌লো বসা‌নো হ‌য়ে‌ছে যে আমি বাড়ি থে‌কে আমার প্রাইভেট গাড়িটা ঠিকমত বের কর‌তে পা‌রি না। এক‌টি গাড়ি যাওয়াতের জন্য যেটুকু রাস্তার প্রয়োজন তার অ‌র্ধেক দখল ক‌রে ব‌সে আছে তারা। তি‌নি আরো ব‌লেন, ইতোপূর্বে একা‌ধিকবার এসব অ‌বৈধ স্থাপনা অপসার‌ণের উদ্যোগ নেয়া হ‌লেও অজ্ঞাত কার‌ণে সে উদ্যোগ কার্যকর হয় না। তি‌নি আরো ব‌লেন, আমা‌দের ছোট শহরটার প‌রি‌বেশ রী‌তিমত বিষি‌য়ে তু‌লে‌ছে এসব অ‌বৈধ স্থাপনাগু‌লো। তি‌নি শহ‌রের প‌রি‌বেশ রক্ষা ও বৃহৎ জনস্বার্থে দ্রুত এসব অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ‌কে অনু‌রোধ জানান।

সাতক্ষীরা জেলা নাগ‌রিক ক‌মি‌টির যুগ্ম সদস্য স‌চিব আলীনুর খান বাবুল জানান, দীর্ঘদিন সাতক্ষীরা শহরবাসীর জন্য চরম দু‌র্ভোগের কারণ এসব অ‌বৈধ স্থাপনা। ফুটপাত তো নেই- উপরন্ত রাস্তা দখল ক‌রে ব্যবসা প‌রিচালনা করা হ‌চ্ছে। কিন্তু এতো দিন কিভা‌বে এসব অ‌বৈধ স্থাপনা আছে? সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ কি দে‌খে না? ছোট এক‌টি রাস্তার অংশজু‌ড়ে অ‌বৈধ স্থাপনা গ‌ড়ে উঠ‌লোই বা কি ক‌রে? সদর থানার গা‌য়ে গ‌ড়ে উঠা এসব অ‌বৈধ স্থাপনার কার‌ণে ‌ছোটখা‌টো যানবাহন ও সাধারণ মানুষজ‌নের চলাচ‌লে খুবই মুশ‌কিল হ‌য়ে প‌ড়ে‌ছে। তি‌নি দ্রুত এসব অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ করার আহবান জানান। পাশাপা‌শি তা‌দের অন্য কোথাও পুনর্বাসন করা যায়‌ কি না সেটাও বি‌বেচনা করার আহবান জানান পৌর কর্তৃপ‌ক্ষের নিকট।

সুশাস‌নের জন্য নাগ‌রিক (সুজ‌ন) সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান উজ্জল ব‌লেন, বিগত ২৫ থে‌কে ৩০ বছ‌রে সাতক্ষীরা জেলা শহ‌রে যে হা‌রে মানুষ বে‌ড়ে‌ছে , সে অনুযায়ী শহ‌রের রাস্তা প্রসারিত হয়‌নি। সাতক্ষীরা জেলা শহরটা খুবই ছোট। তার উপর পাকাপুল হ‌তে বড় বাজার সড়কটি আরো চিকন। ফুটপাটসহ মাত্র ১৬ থে‌কে ১৮ ফুট প্রস্থ রাস্তা‌টির এক‌টি অংশই সদর থানা প্রাচীরের গা থে‌কে অ‌বৈধভা‌বে দখল ক‌রে রে‌খে‌ছে ব্যবসায়ীরা। ফ‌লে সাধারণ মানুষ স্বাচ্ছ‌ন্দে চল‌তে পা‌রে না। তি‌নি ব‌লেন, এসব অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ ক‌রার পর ফুটপাতগু‌লো চলাচ‌লের জন্য উন্মুক্ত ক‌রে দি‌তে হ‌বে। তাছাড়া এক‌টি মাস্টার প্লান ক‌রে শহ‌রের রাস্তাঘাট আরো প্রশস্ত কর‌তে হ‌বে।

এ ব্যাপা‌রে সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, সদর থানা প্রাচীর সংলগ্ন অ‌বৈধ স্থাপনাগুলা উচ্ছে‌দের জন্য আলোচনা চল‌ছে। স‌রেজ‌মি‌নে গি‌য়ে এসব অ‌বৈধ স্থাপনা স‌রি‌য়ে নেয়ার নি‌র্দেশও দেয়া হ‌য়ে‌ছে। দ্রুতই এসব অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ হবে ব‌লে জানান তি‌নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

১১

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১২

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১৩

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১৪

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৫

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৭

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৮

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৯

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

২০
error: Content is protected !!