বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্তের শীর্ষ স-ন্ত্রা-সী আরজ খানসহ গ্রেপ্তার ৩

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সুন্দরবন সংলগ্ন এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক চোরাচালান চক্রের মূলহোতা আরজ খান (৪০) ও তার দুই সহযোগী গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী কৈখালী এলাকা থেকে তাদের তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামনগর উপজেলার সুন্দরবন সীমান্তবর্তী এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক চোরাচালান চক্রের মূলহোতা পশ্চিম কৈখালী গ্রামের শেখ শামসুর রহমানের ছেলে আরজ খান (৪০), তার সহযোগী একই এলাকার মৃত মতিয়ার গাজীর ছেলে সোহরাব গাজী (৪০) ও ফজলুল হক গাজীর ছেলে ফরহাদ হোসেন বাবু (৩৬)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আরজ খান ও তার সহযোগীরা সীমান্তবর্তী এলাকা এবং সুন্দরবনের গভীরে দীর্ঘদিন ধরে চোরাচালান, জলদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা সীমান্ত পেরিয়ে বিভিন্ন প্রকার অবৈধ মাদক ও পণ্য দেশে এনে সুন্দরবনের দুর্গম এলাকায় মজুত করতো এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। পাশাপাশি শ্যামনগরের ভেটখালী এলাকা এবং সুন্দরবন সংলগ্ন অঞ্চলে তারা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল।

গ্রেপ্তার আরজ খানের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে তাকে ধরতে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। অবশেষে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এদিকে দুর্ধর্ষ এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবরে স্থানীয় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দীর্ঘদিন ধরে তারা কৈখালী, ভেটখালী ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের জন্য অনিরাপত্তার বড় কারণ ছিল।

যৌথ বাহিনীর হাতে আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১০

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১১

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১২

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৩

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৪

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৫

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৬

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৭

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৮

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২০
error: Content is protected !!